সুশান্তর মৃ’ত্যু রহস্যের নতুন মোড়!
বিনোদন ডেস্ক।। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার ছয় দিনের মাথায় তার মৃ’ত্যুর রহস্যের নতুন মোড় নিয়েছে। যদিও প্রাথমিকভাবে আত্মহ’ত্যার খবর পাওয়া গেলেও চলছে তদন্ত।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মুম্বাই পুলিশের আদেশানুসারে সুশান্তের সঙ্গে চুক্তিপত্র জমা করল প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। গত ১৮ জুন বৃহস্পতিবার সুশান্তের সঙ্গে যশরাজের চুক্তি সং’ক্রান্ত যাবতীয় নথিপত্র জমা করার নির্দেশ দেয় বান্দ্রা থানার পুলিশ।
শনিবার মুম্বাই পুলিশের জোন-৯-এর ডিসিপি অভিষেক ত্রিমুখে জানান, সুশান্ত সিংহ রাজপুতের আত্মহ’ত্যা কাণ্ডে তদন্তকারী অফিসারকে যশরাজ ফিল্মস চুক্তিপত্র জমা দিয়েছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।
কোন কারণে জরুরি তলব করা হলো বলিউডের স্তম্ভ হিসেবে চিহ্নিত এই প্রযোজনা সংস্থাকে?
অতীত বলছে, এক সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুতে তিনি চুক্তিবদ্ধ ছিলেন যশরাজ ফিল্মসের সঙ্গে। চুক্তি অনুযায়ী তার তিনটি ছবি করার কথা ছিল এই ব্যানারের সঙ্গে। তার মধ্যে দু’টি ছবি ‘শুদ্ধ দেশি রোমান্স’ এবং ‘ব্যোমকেশ বক্সী’ বাস্তবায়িত হলেও তৃতীয় ছবি ‘পানি’ নিয়ে শুরু হয়েছিল সমস্যা। অথচ এই ছবিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ১১ মাস অভিনেতাকে অন্য ছবিতে সই করতে দেননি যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া!
‘পানি’ ছবিটি পরিচালনা করার কথা ছিল শেখর কপূরের। সম্প্রতি টুইটে তিনি সে কথা স্বীকার করে জানান, এর পরেই প্রথম ভে’ঙে পড়েন ‘রাবতা’ স্টার। আবার এই চুক্তির কারণেই দুটো বড় ছবি হাতছাড়া হয়েছিল সুশান্তের। যার মধ্যে একটি সঞ্জয় লীলা ভনশালীর ‘রাম লীলা’, অন্যটি ‘বেফিকরে’।
বলিউডের দাবি, সে সময় আদিত্যই নতুন প্রতিভাকে পক্ষান্তরে চেপে দিয়েছিলেন অন্য প্রযোজকের ছবিতে কাজ করার অনুমতি না দিয়ে।
এই চুক্তিপত্রের জন্যই অভিনেতার ক্যারিয়ারে গ্রহণ লেগেছিল। ছয় মাসের মধ্যে সাতটি ছবি হাতছাড়া হয়ে গেছিল। অথচ চুক্তিতে থাকা সত্ত্বেও রণবীর সিংহ একাধিক অন্য ছবিতে অভিনয়ের অনুমতি পেয়েছিলেন। তার জ্বলন্ত উদাহরণ ‘রাম লীলা’। সুশান্ত নিজেই বলেছিলেন সঞ্জয় লীলা বনসালীর ওই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল তারই। কিন্তু যশরাজের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে ওই ছবি করতে পারেননি সুশান্ত।
দু’দিন আগে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকেও ডাকা হয়েছিল থানায়। তিনি পুলিশকে জানিয়েছিলেন, যশরাজের সঙ্গে চুক্তি শেষ করে দিয়েছিলেন সুশান্ত। রিয়াকেও নাকি তিনি ওই বিগ ব্যানারের সঙ্গে কাজ করতে বারণ করেছিলেন। রিয়া এ-ও জানিয়েছিলেন, এ বছরের শেষের দিকেই বিয়ে করার কথা ছিল তাদের।
এর আগে গেল বুধবার (১৭ জুন) সুশান্তের শেষ ছবি দিল বেচারার পরিচালক বন্ধু মুকেশ ছাবড়ার বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। বক্তব্যে তিনি তেমন কিছুই জানাননি বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই এই মা’মলার তদন্তে নেমে প্রায় ১১ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। যার মধ্যে সুশান্তের বাবা-দুই বোনসহ বন্ধু, ম্যানেজার এবং তার বন্ধু মহেশ শেট্টি রয়েছেন।
এর আগে গত বুধবার সুশান্তের মৃ’ত্যুর ঘটনায় মামলা হয়েছে বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে। শুধু সালমান নন, সুশান্ত সিং রাজপুতের অপমৃ’ত্যুর ঘটনায় বাদী মা’মলা করেছেন করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালার, সঞ্জয় লীলা বনসালি, আদিত্য চোপড়া, একতা কাপুরসহ আটজনের বি’রুদ্ধে। বিহারের মুজাফফরপুরে একটি আ’দালতে এই মামলা করেছেন অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা।
৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃ’ত্যুর পর ময়নাতদ’ন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, সুশান্ত আত্মহ’ত্যা করেছেন। ঘটনার প্রথম দিনেই সুশান্ত যে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন, তা নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় সুশান্তের ফ্ল্যাট থেকে তার ব্যক্তিগত ৫টি ডায়রি উ’দ্ধার করেছে পুলিশ। সেগুলো নিয়ে চলছে কাটাছেঁড়া, পাশাপাশি অভিনেতার ফোন, ল্যাপটপও খতিয়ে দেখছে পুলিশ।
গত ১৪ জুন সুশান্তের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তার ঝু’লন্ত দেহ। কিন্তু এই একটি মৃ’ত্যুই যেন আচমকাই নাড়িয়ে দিয়েছে বলিউডের আজন্মলালিত স্বজনপোষণ প্রথাকে। তার এই মৃ’ত্যু সামনে এনে দিয়েছে বেশকিছু সত্যকে। এখন দেখার পালা ঘটনা কোন দিকে মোড় নেয়।




