327839

কুয়েতে নি’ষেধাজ্ঞা কমিয়ে আনা হচ্ছে

নিউজ ডেস্ক।। কুয়েতে করোনাভাইরাস প্রতিরোধে চলমান নি’ষেধাজ্ঞা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২১ জুন) থেকে কা’রফিউয়ের সময়সীমা কমিয়ে সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও, বেশ কয়েকটি এলাকা থেকে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্তও নিয়েছে কুয়েত সরকার।

বেশ কয়েকটি শহরে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত লকডউন বলবৎ থাকবে। পুরো কুয়েতে কা’রফিউ থাকছে আগের মতোই।

কুয়েত সরকারের মুখপাত্র তারেক আল মিজরি এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, কুয়েতের নাগরিকদের জন্য নিয়ম মেনে সীমিত পরিসরে ভ্রমণ করতে পারবেন। যেসব নাগরিকদের বিদেশি স্ত্রী রয়েছে তারাও বিদেশ ভ্রমণ করতে পারবেন। আর কুয়েতে আসতে ইচ্ছুকদের চার দিন আগে করোনামুক্তির সনদ দিতে হবে।

ad

পাঠকের মতামত