যুক্তরাষ্ট্রে না লাগলেও বাংলাদেশে লকডাউন জরুরি : বিশেষজ্ঞ মত
ডেস্ক রিপোর্ট।। ভ্যাকসিনের আশায় মানুষকে কি সং’ক্রমিত হতে দেবো, প্রশ্ন করেছেন ডা. ইকবাল আর্সলান ভ্যাকসিন পেতে সরকারের স্পষ্ট পরিকল্পনা গ্রহণ করা উচিত, বললেন ডা. শোয়েব সাঈদ আর ড. লেলিন চৌধুরীর মতে, লকডাউন এখন জরুরি।
আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস এর ডাইরেক্টর ড. অ্যান্টনি ফাউচি বলেছেন, ভ্যাকসিন আসছে, লকডাউনের আর দরকার নেই। এর পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, ফাউচি বলেছেন তার দেশের প্রেক্ষিতে, কিন্তু আমাদের প্রেক্ষাপট ভিন্ন। সং’ক্রমণ প্রতিরোধের জন্য যতো রাস্তা আছে, সম্ভাব্য সবকিছুই আমাদের করতে হবে।
কানাডা অভিবাসী ড. শোয়েব সাঈদ বলেন, অ্যান্টনি ফাউচির কথায় আর বিভিন্ন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভ্যাকসিন নিয়ে যথেষ্ট অগ্রগতি রয়েছে। এমতাবস্থায় ভ্যাকসিন বের হওয়ার পরপর ভ্যাকসিন পাবার তীব্র প্রতিযোগিতায় বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারে সরকারের স্পষ্ট পরিকল্পনা থাকা উচিত, আর জনগণকে তা অবহিত করা উচিত।
ডা. লেলিন চৌধুরী বলেন, সারাবিশ্বে ভ্যাকসিন অবিষ্কারে যে প্রতিযোগিতা শুরু হয়েছে, এতে এ বছরেই ভ্যাকসিন বাংলাদেশে প্রাপ্তির, বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে সরকার বা স্বাস্থ্যমন্ত্রণালয়ের উপর। তবে করোনা সং’কট মোকাবেলায় সরকার এতো দুর্ব’লভাবে সাড়া দিয়েছে যে, এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন র্যাপিড এন্টিজেন টেস্ট আনবে, এটা যদি আরও দেড় বা দুই মাস আগে আনতো তাহলে আমরা এগিয়ে থাকতাম। উৎস: আমাদেরসময়.কম।




