কবিরাজ তিন শিশুকে ধ’র্ষণের পর বললেন, ‘শয়তানের কারণে হয়েছে’
নিউজ ডেস্ক।। কবিরাজি চিকিৎসার নামে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন শিশুকে ধ’র্ষ’ণের অ’ভিযোগ উঠেছে। সময় সংবাদের কাছে ধ’র্ষণে’র কথা স্বীকারও করেছে অ’ভিযুক্ত কবিরাজ। মা’মলা দায়েরের পর কবিরাজ ফারুককে গ্রে’ফতার করেছে পুলিশ।
ঝাড়ফুক করে সুন্দরগঞ্জের পশ্চিম দুলাল গ্রামে প্যারালাইসিসে আ’ক্রা’ন্ত এক রোগীকে সুস্থ করার দায়িত্ব নেন পাশের গ্রামের কবিরাজ ফারুক। ঝাড়ফুকের জন্য মাটি নিয়ে আসার কথা বলে তার ভাগ্নিকে ধ’র্ষ’ণ করে ওই কবিরাজ। এছাড়া পাশের বাড়ির আরো দুই শিশুকে ধ’র্ষ’ণ করে সে।
শনিবার (২০ জুন) দুপুরে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ‘নি’র্যা’তিত তিন শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ডা. নাজনীন আক্তার হ্যাপী বলেন, এইসব অ’পরাধী’দের বি’চার হোক। এসব অনেক বেশি বেড়ে গিয়েছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার রাতে অ’ভিযান চালিয়ে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম দুলাল গ্রাম থেকে ফারুক মিয়াকে আ’টক করে পুলিশ। সময় সংবাদের কাছে ঘটনার সত্যতাও স্বীকার করেছে অ’ভিযুক্ত কবিরাজ।
অ’ভিযুক্ত কবিরাজ ফারুক বলেন, শ’য়তানের কারণে হয়েছে স্যার। আমি জানি না কীভাবে হয়েছে। ভুল করেছি এখন শা’স্তি দেন, ফাঁ’সি দেন।
পুলিশ সুপার মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সাথে সাথে পুলিশের ফোর্স পাঠিয়ে তাকে ধরেছি। দ্রুতই এর বি’চারের ব্যবস্থা করা হচ্ছে। নি’র্যাতিত তিন শিশুর প্রত্যেকের বয়স দশ থেকে বারো বছরের মধ্যে।






