327499

করোনা রোগীর মৃ’ত্যুর আগ মুহূর্ত টিভিতে সরাসরি সম্প্রচারে বি’তর্কে!

ডেস্ক রিপোর্ট।। মৃ’ত্যুপথযাত্রী করোনা আ’ক্রান্ত এক রোগীকে বাঁ’চানোর জন্য চিকিৎসকরা যখন প্রা’ণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেসময় মৃ’ত্যুর আগ মুহূর্ত টিভিতে সরাসরি সম্প্রচার করে বি’তর্কে জড়িয়েছে বলিভিয়ার একটি টিভি চ্যানেল।

মঙ্গলবার (১৬ জুন) করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে রোগীর মৃ’ত্যুর আগ মুহূর্ত ‘নো লাইস’ নামক অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয়। দেশটির পূর্বাঞ্চলীয় এলাকা সান্তা ক্রজভিত্তিক পিএটি চ্যানেলে ‘নো লাইস’ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিরাতে।

মৃ’ত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্তের বিষয়ে ‘নো লাইস’ অনুষ্ঠান কর্তৃপক্ষ বলছে, বলিভিয়ার পূর্বাঞ্চলের শহর সান্তা ক্রজে কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবাকে যেভাবে অবহেলা করেছে তার প্রতিবাদ হিসেবে শক্ত একটি ঝাঁ’কুনি দেওয়ার তাড়না থেকে হাসপাতালে কোভিড-১৯ রোগীর মৃ’ত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বলিভিয়ায় ২১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছে। মৃ’ত্যু হয়েছে ৬৯৭ জনের। যার প্রায় ৬০ শতাংশই সান্তা ক্রজে।

অনুষ্ঠানটি ৩০ মিনিট ধরে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত রোগীর মৃ’ত্যুর আগ মুহূর্ত এবং তাকে বাঁ’চা’তে চিকিৎসকদের প্রা’ণপণ চেষ্টা সরাসরি সম্প্রচার করেছিল। দেশটির স্বাধীন ত’দন্তকারীর একটি সংস্থার সদস্য নাদিয়া ক্রুজ করোনাভাইরাসে আ’ক্রান্ত রোগীর মৃ’ত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘এটি জাতীয় শৃ’ঙ্খলা পরিপন্থী কাজ।’ এ ধরনের কাজ ‘সম্মিলিত ভয় তৈরি পারে’বলে আশঙ্কা প্রকাশ করেছেন নাদিয়া ক্রুজ।

নাদিয়া ক্রুজের সংস্থা স্বাধীনভাবে সরকার বা দেশের সরকারি প্রতিষ্ঠানের বি’রুদ্ধে অ’ভিযোগ তদ’ন্তের জন্য নিযুক্ত। এদিকে টিভি চ্যানেলটির এমন কাণ্ড প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের পাশাপাশি দেশটির সাংবাদিকরাও এমন পদক্ষেপের সমালোচনা করছেন। দেশটির লস টিম্পোস পত্রিকার সাংবাদিক ফ্যাবিওলা চাম্বি এ ঘটনাকে ‘শ্রদ্ধা ও মনুষ্যত্বের অভাব’ হিসেবে অভিহিত করেছেন।

ad

পাঠকের মতামত