সুশান্তের মৃ’ত্যুতে ক্ষো’ভের বহিঃপ্রকাশ সালমানের বাড়ির সামনে, ঘটল অপ্রী’তিকর ঘটনা
বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের আত্মহ’ত্যার ঘটনার পর থেকে একটা শব্দ বলিউডের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তা হলো নেপোটিজম।
ইতোমধ্যেই সুশান্তকে আত্মহ’ত্যায় প্ররোচনা দেওয়ার অভি’যোগে মা’মলা দায়ের করা হয়েছে সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনসালি-সহ একাধিক নামী তারকার বিরু’দ্ধে। দানা বেঁ’ধেছে ক্ষো’ভ। তারই বহিঃপ্রকাশ ঘটল সালমান খানের বাড়ির সামনে।
কয়েক ঘণ্টা আগেই সামনে এসেছিল সুশান্তের শহর পাটনায় সালমান থানের বিইং হিউম্যান স্টোরের সামনে বি’ক্ষোভ দেখিয়েছিলেন প্রয়াত অভিনেতার একদল ভক্ত। এ বার সেই বি’ক্ষোভের আঁচ গিয়ে পড়ল সরাসরি বজরঙ্গি ভাইজানের বাড়ির সামনে। ঘটল এমন অপ্রী’তিকর ঘটনা, যা অনলাইনে একটি ভি’ডিও ভা’ইরাল হয়েছে।
যেখানে দেখা যাচ্ছে, সালমানের বান্দ্রার বাড়ির সামনে তাঁর বিইং হিউম্যান স্টোর বন্ধ করে দেওয়ার দাবিতে বি’ক্ষোভে শামিল হয়েছেন বহু মানুষ। সেখানে ‘সালমান খান মুর্দাবাদ’ স্লোগানও শোনা গিয়েছে। শুধু তাই নয়, সালমান খানকে গা’লিগালা’জও করেছে বি’ক্ষোভকারীরা। বলেছে ‘সালমানের টানানো ছবি সরিয়ে দাও।’
যদিও এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তত্পরতা দেখিয়েছে মুম্বাই পুলিশ। বি’ক্ষোভের ভি’ডিওটি ট্যাগ করে ট্যুইটে বলেছে, ‘বান্দ্রা থানার শীর্ষ পুলিশকর্তাদের সঙ্গে কথা হয়েছে।’
সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর পরই আঙুল উঠেছিল বলিউডের প্রথম সারির বেশ কিছু অভিনেতা, প্রযোজক এবং পরিচালকের বিরু’দ্ধে। ঠিক যেমন থ্রি ইডিয়টস ছবিতে জয় লোবোর আত্মহ’ত্যাকে র্যাঞ্চো আদতে খুন বলে দাবি করেছিলেন, সুশান্তের ক্ষেত্রেও তাঁকে আত্মহ’ত্যায় প্ররোচনা দেওয়ার অভি’যোগ উঠেছিল বলিউডের এই সব মাথাদের বিরু’দ্ধে। সাধারণ মানুষ থেকে শুরু করে বহু সেলেবও মুখ খুলেছিলেন, কা’ঠগড়ায় দাঁড় করানো হয়েছিল সলমান খান , করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী, যশ রাজ ফিল্মস-কে। এমনকি তাঁকে প্রথম ব্রেক দেওয়া একতা কাপুরকেও।




