327497

করোনায় মৃ’ত্যুবরণকারীদের জন্য বায়তুল মোকাররমে দোয়া

ধর্মবার্তা।। ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত মাহফিলে এ যাবৎকালে করোনায় আ’ক্রান্ত হয়ে শাহাদাতবরণকারী সংসদ সদস্য, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবার আত্মার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।

এর আগে সকালে ধর্ম প্রতিমন্ত্রীর রূহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে কোরআনখানি অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮২ হাজার কেন্দ্রসহ সারা দেশের বিভিন্ন মসজিদে বাদ জুমা কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

ad

পাঠকের মতামত