327470

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মা’রা গেলেন আরও ৪৫ জন

নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় ম’হামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রান্ত হয়ে আরও ৪৫ জন মা’রা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মা’রা গেলেন এক হাজার ৩৮৮ জন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।

বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন বি’পর্য’স্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আ’ক্রা’ন্তের সংখ্যা ৮৫ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে। মৃ’তের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ ৫৬ হাজার। তবে সাড়ে ৪৫ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

ad

পাঠকের মতামত