উত্তর কোরিয়ায় ক্ষমতাধর হয়ে উঠেছেন কিম জং উনের বোন ইয়ো
ডেস্ক রিপোর্ট।। তার বাবা আগেই ভেবেছিলেন, তার কন্যই একদিন নেবে উত্তর কোরিয়ার ভার। সিবিএস, সিএনএন
১৯৫৩ সালে কোরিয় যু’দ্ধের পর ২০১৮ সালে কিম পরিবারের প্রথম সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়ায় পা দেন ইয়ো। শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে নিজ দেশের পতাকা হাতে মার্চপাস্ট প্রত্যক্ষ করেন। সেদিন তার পাশে ছিলেন দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আর জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে।
সে সময় উত্তর কোরিয়ার প্রধান প্রোপাগান্ডানিস্ট ছিলেন ইয়ো। এরপরে তিনি নিজেকে রাজনৈতিকভাবে শক্তিশালী করেছেন। করে তুলেছেন বড় ভাই কিম জঙ উনের সমকক্ষ। মনে করা হয়, ইদানিং কিম, ছোট বোনের পরামর্শ বেশ গুরুত্বের সঙ্গেই নেন।
সাবেক সাউথ কোরিয়ান প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফস পার্ক জি-উন মনে করেন, ইয়োর রাজনৈতিক প্রজ্ঞা অসাধারণ। তিনি বলেন, সে তার বাবা আর ভাইকে ছাড়িয়ে যাবে।
মুন আর কিমের প্রথম সম্মেলন আয়োজনের প্রধান সংগঠকও ইয়ো। গত কয়েকদিনের ঘটনায় এটি পরিস্কার, দক্ষিণ কোরিয়ার ব্যাপারে এখন সব সিদ্ধান্ত আসলে তিনিই নিচ্ছেন। কিম তাকে এই ছাড় বা দায়িত্ব দিয়েছেন।
কয়দিন আগে দক্ষিণ কোরিয়ার লিয়াজো অফিসের সঙ্গে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করে পিয়ংইয়ং। এরপর অফিসটি উড়িয়ে দেয়া হয়। বলা হচ্ছে কিম নয়, এটি করার নির্দেশ নিয়েছিলেন ইয়ো।






