327322

সুশান্তকে নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করতে বললেন সাইফ

বিনোদন ডেস্ক।। সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে এক সাক্ষাৎকারে সাইফ বলেছেন, সুশান্তের মৃ”ত্যু অত্যন্ত দুঃখজনক।

তাকে নিয়ে অনেকে নাটক করছে, নোংরা রাজনীতি করছে। দয়া করে এ নোংরা রাজনীতি বন্ধ করুন।

সাইফ আলী খান বলেন, বলিউডের কিছু মানুষ ওর মৃ’ত্যুর সঙ্গে সঙ্গে মন্তব্য করেছে। আমার মনে হয় সুশান্তের মৃ’ত্যুকে ঘিরে এ মানুষগুলো ফায়দা লুটতে চাচ্ছে। রীতিমতো নোংরা রাজনীতি করা হচ্ছে এ ঘটনাটি ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর মানুষ কিছু না কিছু বলে যাচ্ছে।

তিনি আরও বলেছেন, আমি সুশান্তকে অন্তর থেকে শ্রদ্ধা করি। ওর মৃত্যুতে এক দিনের জন্য মৌনব্রত করা প্রয়োজন। আজ যারা সুশান্তের প্রতি অগাধ প্রেম দেখাচ্ছে তারা মোটেও সুশান্তকে ভাবেনি। সুশান্ত তাদের চিন্তায় ছিল না। স্বার্থ ছাড়া আসলে কারো মাথাব্যথা নেই।

গত গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আ’ত্মহ’ত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তার ময়নাত’দন্তের রিপোর্টে মৃ’ত্যুর কারণ হিসেবে আ’ত্মহ’ত্যা উঠে আসে। উৎস : টাইমস অব ইন্ডিয়ান

ad

পাঠকের মতামত