ফুসফুসের সং’ক্রমণ কমেছে জাফরুল্লাহ চৌধুরীর
নিউজ ডেস্ক।। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার উন্নতি হয়েছে। এখন তিনি জাতীয় সংসদে দেওয়া বাজেট ও করোনাভাইরাসের ম’হামারি থেকে উত্তরণে করণীয় নিয়ে লেখালেখিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বৃহস্পতিবারএসব জানান জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সং’ক্রমণ কমছে। এ জন্য তাকে নিয়মিত এন্টিবায়োটিক খেতে হচ্ছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন। অক্সিজেন প্রয়োজন হচ্ছে না। তবে গলার ব্যাথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। একটু একটু কথা বলতে পারেন এবং ইশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন। চিকিৎসকরা তাকে জরুরী প্রয়োজন ছাড়া কথা বলতে নি’ষেধ করেছেন। তাকে আরো বেশ কিছু দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।
তিনি বলেন, মানসিকভাবে অনেক উজ্জীবিত আছেন জাফরুল্লাহ চৌধুরী। চিকিৎসাধীন অবস্থায়ও গণস্বাস্থ্য স্থাপিত হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজখবর নিচ্ছেন। করোনাভাইরাসের ম’হামা’রিতে অসহায় দেশবাসীর খোঁজখবর নেন। বাজেট ও করোনাভাইরাসের ম’হামা’রি থেকে উত্তরেণে করণীয় নিয়ে লেখালেখিতে হাসপাতালে অসুস্থ্য শরীর নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি দেশবাসীর কাছে দ্রুত সুস্থ হওয়ার জন্যে দোয়া কামনা করেন।
গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বরাত দিয়ে মিন্টু এসব জানান।






