ছোট ভাইয়ের বউকে নয় দিন ধরে ঘরে তালাবদ্ধ রেখে ধ’র্ষণ
নিউজ ডেস্ক।। শ্রীবরদী উপজেলা সদরে এক গৃহবধূকে (১৮) তার ভাসুর নয় দিন ধরে ঘরে তালাবদ্ধ রেখে ধ’র্ষণ করেছে। ভাসুরের এ অ’পকর্মে সহায়তা করেন ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি।
এ ঘটনায় ওই গৃহবধূ পালিয়ে গিয়ে বুধবার থানায় মা’মলা করে। পরে পুলিশ অ’ভিযান চালিয়ে অ’ভিযুক্ত যুবককে (২৫) গ্রে’প্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাসুরের কুনজর পড়ে সে। তার স্বামী অটোরিকশা চালক। প্রতিদিন সকালে তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে ফেরেন রাতে। এই সুযোগে গত ২৮ মে শ্বশুরবাড়িতে ভাসুর তাকে ধ’র্ষণ করে।
এরপর ঘটনাটি তার স্বামী বা অন্য কাউকে না বলার জন্য ভ’য় দেখাতে থাকে। ওই গৃহবধূর স্বামী সকালে ঘরে থেকে বের হওয়ার পরপরই তার ভাসুর তাকে ঘরে তালাবদ্ধ রেখে ধ’র্ষণ করত।
এভাবে নয় দিন ধরে চলার পর স্বামীকে সব ঘটনা খুলে বলে সে। এ সময় তার স্বামী আ’ত্মহত্যার চেষ্টা করে। পরে তার শ্বশুর-শাশুড়ি ছেলেকে আবার বিয়ে করানোর কথা বলে। এরপর ওই গৃহবধূ আ’ইনের আশ্রয় নিতে চাইলে তার স্বামী বাঁধা দেয়। এক পর্যায়ে ওই গৃহবধূ কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়িতে চলে যায়।
এরপরও থানায় মা’মলা না করার জন্য শ্বশুরবাড়ির লোকজন তাকে ভ’য়ভীতি দেখাতে থাকলে কয়েকদিন লুকিয়ে থাকে সে। সেখান থেকে বুধবার থানায় গিয়ে মা’মলা করে।
শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, ‘এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ভাসুর, স্বামী, শ্বশুর-শ্বাশুড়িকে আসামি করে একটি মা’মলা করেছে। তার ভাসুরকে গ্রে’প্তার করা হয়েছে। স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রে’প্তারের চেষ্টা চলছে।”




