খালেদার লন্ডন যাওয়ার গুঞ্জনে দুদক আইনজীবী বলছেন সম্ভব নয়
নিউজ ডেস্ক।। কেউ কেউ বলছেন চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন। কিন্তু তার দল বিএনপির কোনো নেতা স্বীকার করেননি।
সম্প্রতি তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বিষয়টি নতুন করে আলোচনায় আনেন। তিনি বলেছেন, ম্যাডাম যদি বিদেশে চিকিৎসা নিতে চান এটা সর্ম্পূণ তার বিষয়। সরকারের অনেকেই তো বিশেষ ব্যবস্থায় বিদেশে যাচ্ছেন। তাহলে ম্যাডামের ক্ষেত্রে বাধা কেন?
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডাম লন্ডনে চিকিৎসার জন্য যাবেন বিষয়টি আমার জানা নেই। তবে তিনি অসুস্থ। বাসায় উন্নত চিকিৎসা হচ্ছে না।
এবিষয়ে সরকার ও দুদুক আইনজীবীর বক্তব্য পরিস্কার। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে তা আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আদালত অনুমতি দিলে সরকারের আপত্তি নেই।
সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে খালেদা জিয়ার চিকিৎসা না হওয়ায় তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। এমন অবস্থা তারা বিদেশে নেয়ার জন্য ভেতরে ভেতরে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে পুনরায় যোগযোগ স্থাপনের চেষ্টা করছে। জিয়া পরিবারের সদস্যরা এবিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
সূত্র আরো জানায়, খালেদা জিয়া রাজনৈতিক ভাবে আবার সক্রিয় হবেন না কিংবা বিদেশে গিয়ে চিকিৎসা নেবেন সেক্ষেত্রে তিনি সরকারের বিরুদ্ধে কোনো তৎপরতা দেখাবেন না এমন নানা হিসাব নিকাশ মিললে পরে বিশেষ অনুকম্পা পেতে পারেন তিনি।
খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা শেষ পর্যন্ত তিনি হয়তবা শর্ত মেনে নিয়ে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন। যেমনটা তার মুক্তির বিষয়ে সম্মতি দিয়েছিলেন। তবে এবিষয়টি তার পরিবারের সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করছে বলে সূত্র জানায়।
কালের কন্ঠে প্রকাশিত খবরে বলা হয়েছে, গত ২৮ মে ভাড়া করা একটি উড়োজাহাজে স্ত্রীকে সঙ্গে নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান যুক্তরাজ্যে যাওয়ার পর খালেদা জিয়ার বিদেশ যাওয়ার গুঞ্জন নতুন মাত্রা পায়। দক্ষিণ লন্ডনের উপকণ্ঠে টেমস নদীর ধারে ওয়ালটন এলাকার আগের বাসা বদল করে কিছুদিন আগেই কিছুটা বড় পাঁচ-ছয় রুমের নতুন একটি বাসা ভাড়া নিয়েছেন তারেক রহমান। উৎস: আমাদেরসময়.কম।




