327336

করোনা কেড়ে নিল এনাম মেডিকেলের চিকিৎসকের প্রা’ণ

নিউজ ডেস্ক।। মর’ণঘা’তী করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে সাভারের‌ এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. রফিকুল হায়দার মা’রা গেছেন। ডা. রফিকুল হায়দার (৫২) হাসপাতালটিতে ডায়বেটোলজিস্ট ও অ্যান্ডোক্রাইনোলজিস্ট হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে ডা. রফিকুল হায়দার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তিন দিন আগে শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই নমুনা পরীক্ষা করান তিনি। পরে রিপোর্টে করোনাভাইরাসে পজিটিভ আসলে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল বুধবার রাতে গু’রুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃ’ত বলে ঘোষণা করেন।

ডা. রফিকুল হায়দারের ভগ্নিপতি ওহেদুজ্জামান জানান, মিরপুরের পল্লবীতে একাই থাকতেন ডা. রফিকুল হায়দার। একমাত্র ছেলে প্রাজ্বলকে নিয়ে তার সাবেক স্ত্রী ডা. রোমেনা হেলাল শর্মা বর্তমানে আমেরিকায় বসবাস করেন।

বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে ডা. রফিকুল হায়দারের জানাজা শেষে তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। ডা. রফিকুল হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

ad

পাঠকের মতামত