হাসপাতালের চতুর্থ তলা থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে করোনা রোগীর মৃ’ত্যু
আন্তর্জাতিক ডেস্ক : মিসরের একটি হাসপাতালে চতুর্থ তলা থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে এক করোনাভাইরাসে আক্রা’ন্ত রোগীর মৃ’ত্যু হয়েছে। দেশটির কেনা গভর্নোরেট এলাকায় এই ঘটনা ঘটেছে। সরকারি সংবাদমাধ্যম আল-আহরাম-এর বরাতে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
খবরে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রা’ন্ত হওয়ার পর মানসিক স্বাস্থ্যের অবনতি হলে ৫৩ বছরের ওই ব্যক্তি আত্মহ’ত্যা করেছেন। মিসরে করোনাভাইরাসে আক্রা’ন্ত হওয়ার আত্মহ’ত্যার দ্বিতীয় ঘটনা। এর আগে কায়রো আব্বাসিয়া পালমনোলজি হাসপাতালের পঞ্চম তলা থেকে লাফিয়ে আরেক রোগীর মৃ’ত্যু হয়েছিল।
করোনার ফলে আক্রা’ন্তদের মানসিক স্বাস্থ্যের অবনতি ও প্রভাব সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষ’জ্ঞরা সতর্ক করে আসছেন। তাদের আশ’ঙ্কা, সামাজিক দূরত্বের কারণে ফাঁ’দে আ’টকে পড়া ও একাকীত্বের অনুভূতি জন্ম নেয় অনেক আক্রা’ন্তের মনে।
মিসর সরকার আইসোলেশনে থাকা রোগীদের মানসিক সহযোগিতার জন্য একটি হটলাইন চালু করলেও দেশটিতে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক সামাজিক কুসংস্কার প্রচলিত আছে।
অর্থনীতি সচল করতে করোনা ঠে’কাতে জা’রি বিভিন্ন বিধিনিষেধ শি’থিল করলেও মিসরে বাড়ছে করোনায় আক্রা’ন্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা আশ’ঙ্কা করেছেন, যেসব দেশে দ্বিতীয় দ’ফা করোনার সং’ক্রমণ ছড়াতে পারে সেগুলোর একটি হলো মিসর।
সরকারি তথ্য অনুসারে, মিসরে করোনায় আক্রা’ন্তের সংখ্যা ৪৮ হাজার এবং মৃ’ত্যু হয়েছে ১ হাজার ৭৬৬ জনের। সরকারি কর্মকর্তারাই বলছেন, প্রকৃত আক্রা’ন্তের সংখ্যা হয়ত সাত গুণ বেশি হতে পারে।






