327342

ফ্যানে ঝুলন্ত অবস্থায় ক্রিকেটারের লা’শ উদ্ধার

স্পোর্টস ডেস্ক।। বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মতোই এবার ফ্যানে ঝুলন্ত লা’শ পাওয়া গেল ১৬ বছর বয়সী ভারতীয় এক নারী ক্রিকেটারের। মঙ্গলবার রাতে সে নিজ বাড়িতে ফ্যানে ফাঁ’স লাগিয়ে আত্মহ’ত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

মা’রা যাওয়া ক্রিকেটারের নাম অয়ন্তি রিয়ায়েং। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৪০ কিলোমিটার দূরে তাইনানি গ্রামের বাসিন্দা ছিল সে। চার ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। এই ক্রিকেটার ত্রিপুরার নারী অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিল। ত্রিপুরার রাজ্য দলের অনূর্ধ্ব-২৩ পর্যায়েও টুর্নামেন্টে খেলছিল সে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ধারণা করছে, ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহ’ত্যা করেছেন অয়ন্তি। উদীয়মান এ ক্রিকেটারের মৃ’ত্যুতে শোক প্রকাশ করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনসহ ভারতের ক্রিকেট মহল।

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিমির চন্দা বলেন, ‘দারুণ প্রতিভাবান খেলোয়াড় ছিল অয়ন্তি। সেই অনূর্ধ্ব-১৬ থেকে রাজ্য দলের সদস্য। অয়ন্তি আত্মহ’ত্যা করেছে-এমন মৃ’ত্যুর খবরে আমরা হতভম্ব।’

তিনি বলেন, ‘লকডাউনের কারণে সব বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়ে যায় অয়ন্তির পরিবার, যা আমাদের জানা ছিল না। মানসিকভাবে এতে ভে’ঙে পড়ে সে এই পথ বেছে নিল কি না-তা স্পষ্ট করে বলতে পারছি না।’

এর আগে গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে আত্মহ’ত্যা করেন সুশান্ত সিং রাজপুত। ময়নাত’দন্তের রিপোর্টে তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহ’ত্যার কথা উঠে এলেও, কেন অভিনেতা ওই সিদ্ধান্ত নিলেন, তা ভাবাচ্ছে প্রায় প্রত্যেককেই।

ad

পাঠকের মতামত