করোনায় আক্রা’ন্ত সাবেক মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই
নিউজ ডেস্ক।। মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ওবাইদুর রহমান কালু খান করোনায় আক্রা’ন্ত হয়েছেন।
বুধবার (১৭ জুন) রাতে তার করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নতুন আরও ৯২ জনের করোনা ভাইরাস শনা’ক্ত হয়েছে। গত ১০১ দিনের মধ্যে এটাই জেলায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনা’ক্ত হলো। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ৪৬৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১২৪ জন। নতুন আক্রা’ন্তসহ ২৯৬ জন হাসপাতালের আইসোলেশন এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বুধবার রাত সাড়ে ৮টার দিকে জানান, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. ওবাইদুর রহমান খানের কয়েকদিন ধরেই ঠান্ডা ও কাশি ছিল। এ জন্যই তিনি ১১ জুন করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। বুধবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
অ্যাডভোকেট ওবাইদুর রহমান কালু খান মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের ছোট ভাই।






