327088

সুশান্তের আ’ত্মহ’ত্যার পরে সালমানকে বয়কটের ডাক

সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুতে স্তব্ধ গোটা বলিউড। জানা গেছে, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। সুশান্তের আ’ত্নহ’ত্যার পিছনে বলিউডের নেপোটিজম এর বড় ভূমিকা রয়েছে, এমন অভিযোগ উঠছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক বি’স্ফোরক পোস্ট করলেন অনুরাগ কাশ্যপের দাদা অভিনব কাশ্যপ।

অভিনবের দাবি সুশান্তকে আ’ত্মহ’ত্যা করতে বাধ্য করা হয়েছে। কেন অভিনেতা আ’ত্মহ’ত্যা করলেন সেই ব্যাপারেও তিনি পূর্ণাঙ্গ তদন্ত করা হোক বলে সরকারের কাছে দাবি করেছেন। এমনকি বলিউড সুপারস্টার সালমান খান ও তার পরিবারের বি’রুদ্ধে ক্ষো’ভ উগরে দিয়েছেন অভিনব কাশ্যপ। সালমান খান, সোহেল খান এবং আরবাজ খান তিনজনে মিলে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন বলেও দাবি করেছেন তিনি।

দাবাং ছবিটি সফল হওয়ার পর যখন দাবাং টু এর কাজ শুরু করেন তখন এই ঘটনার শুরু বলে জানিয়েছেন তিনি। এমনকি অভিযোগ তাদের কথা মতন না চললে খু’ন ও পরিবারের নারীদের ধ’র্ষণের হু’মকিও দেয়া হয় অভিনবকে। অভিনব এই নিয়ে ফেসবুকে একটি লম্বা পোস্ট করেছেন।
তিনি লিখছেন, সুশান্ত সিং রাজপুতের আ’ত্মহ’ত্যার এই ঘটনা আরো অনেক বড় সমস্য কে সামনে এনে দিয়েছে যে গুলোর মধ্যে দিয়ে আমরা অনেকেই যাচ্ছি। এমন কি হতে পারে যেটা মানুষকে আ’ত্মহ’ত্যা করতে বাধ্য করে?” তিনি আরও বলছেন, বলিউডের বহু ট্যালেন্ট ম্যানেজার এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি আসলে শিল্পীদের জন্য মৃ’ত্যুফাঁ’দ।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনব লিখছেন, আমারও একই রকম অভিজ্ঞতা। প্রথমেই আমি দেখেছিলাম কিভাবে ব্যবহার করা হয় এবং মানসিকভাবে অ’ত্যাচার করা হয়।” তিনি জানিয়েছেন সালমান খান দাবাং ছবির পরে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। সালমান একা নন। তার ভাই সোহেল ও আরবাজ ও একই কাজ করেছেন।

পোষ্টের শেষে তিনি লিখেছেন, “এটা কোনো হু’মকি নয়। এটা ওপেন চ্যালেঞ্জ। সুশান্ত সিং রাজপুত এগিয়ে গিয়েছেন এবং আমি আশা করি ও যেখানে আছে ভালো আছে। কিন্তু আমি এই ব্যাপারটা নিশ্চিত করব যে আর কোনো নিরীহ প্রা’ণ কে যেন এভাবে শেষ হতে না হয়। তারা যেন সম্মান নিয়ে বলিউডে বেঁ’চে থাকতে পারেন। আমি আশা করি যারা এই একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তারা আমার এই পোস্ট শেয়ার করবেন।” অভিনব সূত্রঃ বিডি-প্রতিদিন

ad

পাঠকের মতামত