327124

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে, পরীক্ষা করে ডাক্তার জানান শিশুটি ধ’র্ষণের শি’কার!

নিউজ ডেস্ক।। পেটে ব্যথার কথা মা-বাবাকে জানায় শিশুটি। পরে চার বছরের ওই শিশুকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটি ধ’র্ষণের শি’কার হয়েছে।

পরে এ ঘটনায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রে’প্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ভুইগড় পশ্চিমপাড়া এলাকায় ঘটেছে এমন ঘটনা।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, সোমবার (১৫ জুন) থেকে পেটে ব্যথার কথা শিশুটি তার মা-বাবাকে জানায়। সারারাত ব্যথা থাকায় মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটি ধর্ষ’ণেরর শিকার হয়েছে।

পরে শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, সিরাজুল ইসলামকে আ’টক করে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সিরাজুল ইসলাম ধ’র্ষণের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, সোমবার দুপুরে শিশুটির মা-বাবা কাজে থাকায় তাকে নিজ ঘরে নিয়ে ধ’র্ষণ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ত’দন্ত) শাহাদাত হোসেন জানান, শিশু ধ’র্ষণের ঘটনায় সিরাজুলকে গ্রে’প্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মা’মলা দা’য়ের করা হয়েছে।

ad

পাঠকের মতামত