কেন বিচ্ছেদ হয়েছিল সুশান্ত-রিয়ার মাঝে? অবশেষে জানা গেল সেই কারন
বিনোদন ডেস্ক।। বলিউডে এখন শোকের মাতম। জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যু নিয়ে বিনোদোন জগতে শোকের মধ্যে বারবার উঠে আসছে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম। এবার তাদের বি’চ্ছেদের তথ্য জানিয়েছেন সুহিত্রা সেনগুপ্ত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি সুহিত্রা সেনগুপ্ত ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে রিয়া ও সুশান্তের বিচ্ছেদের পেছনে মহেশ ভাটকে দায়ী করেছেন।
তিনি বলেছেন, ‘সুশান্ত সিং রাজপুত একবার ভাট সাহেবের অফিসে এসেছিলেন সড়ক ২ (Sadak 2) ছবিতে এতে কাজের আগ্রহ নিয়ে। কথা বলতে খুব ভালোবাসতেন। যেকোনো টপিক নিয়েই কথা বলার ক্ষমতা রাখতেন উনি। ফিজিক্স হোক বা সিনেমা কোনও দিকেই পিছিয়ে ছিলেন না তিনি। তার কথা শুনেই মহেশ ভাট বুঝে গেছিলেন, পারভীন ববির মতো অবস্থা হয়ে যাচ্ছে তার। শুধুমাত্র ঔষধই পারে তাকে সুস্থ করতে। রিয়া যতদিন তার সঙ্গে ছিলেন তাকে সময় মতো ঔষধ খাওয়ানোর চেষ্টা করতেন, কিন্তু সুশান্ত নাকি ঔষধ খেতে রাজি হতেন না।’
সুহিত্রা সেনগুপ্ত বলেন, ‘প্রায় এক বছর সুশান্ত বাইরের জগতের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছিল। রিয়া চক্রবর্তী ওনার সঙ্গেই থাকতেন, কিন্তু তার পক্ষেও আর বেশি দিন তার সঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না। কারণ, সুশান্ত নাকি বিভিন্ন রকম আওয়াজ শুনতে শুরু করেছিলেন। তার মনে হতো কেউ তাকে মা’রার চেষ্টা করছে।’
বিষয়টি জানার পর মহেশ ভাট রিয়াকে সুশান্তর থেকে দূরে থাকতে বলেছিলেন জানিয়ে সুহিত্রা বলেন, ‘এই ঘটনা মহেশ ভাটের কানে আসতেই তিনি রিয়াকে তার থেকে দূরে সরে যেতে বলেন। মহেশ ভাট রিয়াকে বুঝিয়েছিলেন, আর সে (সুশান্ত) কিচ্ছু করতে পারবে না। বেশিদিন তিনিও যদি তার সঙ্গে থাকেন তাহলে এই ধরনের মানসিক বিকারের শি’কার তিনিও হতে পারেন। রিয়া তারপরেই সুশান্তের বোনের আসার অপেক্ষা করেন, যাতে তার বোন এসে তাকে সামলাতে পারে।’




