327127

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মা’রা গেলেন আরও ৪৩ জন

নিউজ ডেস্ক।। দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্ত হয়ে আরও ৪৩ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মা’রা গেলেন এক হাজার ৩০৫ জন।

একই সময়ে নতুন করে আরও চার হাজার আটজনের মধ্যে করোনার সং’ক্রমণ শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে।

বুধবার (১৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।

ডা. নাসিমা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বি’পর্য’স্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আ’ক্রা’ন্তের সংখ্যা প্রায় পৌনে ৮৩ লাখ। মৃ’তে’র সংখ্যা চার লাখ ৪৬ হাজারেরও বেশি। তবে ৪৩ লাখ ৩৩ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

ad

পাঠকের মতামত