১৩ বিচারক ও ২৬ কর্মকর্তা করোনায় আ’ক্রান্ত
নিউজ ডেস্ক।। মঙ্গলবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান এ তথ্য জানান। এর মধ্যে লালমনিরহাটের জেলা জজ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউ চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও চারজন বিচারক অাইসোলেশনে রয়েছেন।
সারাদেশে জেলা জজের মাধ্যমে হাইকোর্ট প্রশাসনের কাছে এ তথ্য পাঠানো হয়েছে। এর আগে গত ১৪ জুন নিম্ন আদালতে করোনাভাইরাসে আ’ক্রান্ত বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়ে নির্দেশ দেয় হাইকোর্ট প্রশাসন।
এদিকে প্রধান বিচারপতি অাক্রান্ত সব বিচারকের সঙ্গে কথা বলেছেন এবং তাদের খোঁজ রাখছেন বলে জানানো হয়েছে।






