বিশেষজ্ঞদের দাবি’ করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ ডেক্সামেথাসন
ডেস্ক রিপোর্ট।। করোনা সং’ক্রমণের শিকার হয়ে গুরুতর অসুস্থ হওয়া রোগীদের জীবন রক্ষায় সহায়তা করতে পারে স্বল্পমূল্যের ও সহজে পাওয়া ওষুধ ডেক্সামেথাসন।
যুক্তরাজ্যের একদল বিশেষজ্ঞের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে মঙ্গলবার এতথ্য জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতি এই ভাইরাসের বি’রুদ্ধে অভবানীয় সাফল্য এনে দিয়েছে ডেক্সামেথাসন। রোগীদের চিকিৎসায় স্বল্প মাত্রায় এটির ব্যবহার ভালো ফল দিয়েছে।
ভেন্টিলেটর ব্যবহারযোগ্য রোগীদের তিন ভাগের এক ভাগ এবং অক্সিজেন দেওয়া রোগীদের পাঁচ ভাগের এক ভাগের মৃ’ত্যুঝুঁ’কি কমায় ডেক্সামেথাসন।
করোনার বি’রু’দ্ধে বিশ্বজুড়ে যেসব ওষুষের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে এগুলোর মধ্যে এই ডেক্সামেথাসনও রয়েছে।
গবেষকদের মতে, মহামারি করোনার প্রাদুর্ভাবের শুরুতে যদি এই ওষুধ ব্যবহার করা হতো, তবে পাঁচ হাজারের বেশি জীবন বেঁ’চে যেত। দামে সস্তা হওয়ায় বেশি আ’ক্রান্ত গরিব দেশগুলো ডেক্সামেথাসন ব্যবহার করে অনেক বেশি ফল পেতে পারে।




