ইয়েমেনের সানায় সৌদি জোটের বিমান হা’মলা, নি’হত ১৬
আন্তর্জাতিক ডেস্ক : দারিদ্রপীড়িত ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃৃত্বাধীন জোটের বিমান হা’মলা’য় অন্তত ১৬ বেসামরিক ব্যক্তি নি’হত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট বাহিনীর জ’ঙ্গিবিমান ইয়েমেনের কুহে আল নাহদিন এবং কুহে আতানসহ সানার ছয়টি এলাকায় বোমা বর্ষণ করেছে। এসব হাম’লায় বহু বেসরকারি ইয়েমেনি হ’তাহত হয়েছে এবং অনেক ঘরবাড়ি ধ্বং’স হয়েছে।
এছাড়া, আগ্রাসী জোটের জঙ্গিবিমান গতকাল সোমবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ সাদার শাদা এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে হা’মলা চালালে অন্তত ১৩ জন ব্যক্তি নি’হত হয়।
গতকাল আরব লীগের মহাসচিব আহমাদ আবুল গেইত ইয়েমেনের মানবিক পরিস্থিতি নিয়ে হুঁ’শিয়ারি দেয়ার পর সেখানে সৌদি নেতৃত্বাধীন জোটের ব’র্বরোচিত হা’মলার খবর এলো। আবুল গেইত বলেছিলেন, বিশ্ব সমাজ যদি ইয়েমেন বিষয় এখনই সঠিক পদক্ষেপ না নেয় তাহলে দেশটি শিগগিরই ভে’ঙে পড়বে।
ম’হামারী করোনাভাইরাসের কারণে ইয়েমেনের মানুষ যখন নানা সমস্যার মধ্যে রয়েছে ঠিক তখনি সামরিক হা’মলার মাত্রা বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হা’মলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। সৌদি মদদপুষ্ট মানসুর হাদিকে ক্ষ’মতায় বসাতে এ আগ্রাসন শুরু করলেও এখন পর্যন্ত তাতে সফল হতে পারেনি রিয়াদ। সূত্র : পার্স টুডে।






