আইজিপির কঠোর নির্দেশে ৫২ মানবপাচারকারী আ’টক
নিউজ ডেস্ক।। লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে নৃ’শং’সভাবে হত্যার পর দেশ-বিদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আ’ইন-শৃ’ঙ্খলা বাহিনীর তদন্তে ও সংবাদপত্রের খবরে বেরিয়ে আসে, দেশীয় দালালদের সহযোগিতায় মানবপাচারের শি’কার হয়েছিলেন ওই ২৬ জন।
গত ২৮ মের সেই ঘটনার পর মানবপাচারে জড়িতদের আই’নের আওতায় আনতে কঠোর নির্দেশনা দেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তারপর থেকে এখন পর্যন্ত ৫২ মানবপাচারকারী গ্রে’ফতার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, লিবিয়ায় মান’বপাচারের শিকার ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের পর এ বিষয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ মানবপাচারে যুক্ত অপরাধীদের বি’রুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। দেশের প্রত্যেক মানুষের জীবনের মূল্য অপরিসীম এবং দেশে বা দেশের বাইরে বাংলাদেশের সম্মানিত কোনো নাগরিকের এমন মৃ’ত্যুকে সহ্য করা হবে না বলে হুঁ’শিয়ারি উচ্চারণ করেছিলেন আইজিপি। শুধু তাই নয়, বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটসমূহের কমান্ডারদের এ সং’ক্রান্ত ব্যাপারে কঠোর ও দৃ’ষ্টান্তমূলক আ’ইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন তিনি।
তার নির্দেশনার আলোকে পুলিশের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট ইউনিটসমূহ ব্যাপক তৎপরতা চালায় এবং মানবপাচারের সাথে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বি’রুদ্ধে আ’ইনি ব্যবস্থা নিতে থাকে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত ২৬ মা’মলায় ৫২ জনকে গ্রে’ফতার করেছে বাংলাদেশ পুলিশের সিআইডি, ডিএমপি ও র্যাবসহ অন্যান্য ইউনিট। উৎস: সময় টিভি।






