লাদাখে ভারত-চীন সং’ঘর্ষ, ৩ ভারতীয় সেনা নি’হত
ডেস্ক রিপোর্ট।। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিন সেনার স’ঙ্ঘাত এবার গড়াল র’ক্তক্ষ’য়ী সং’ঘর্ষে। ৪৫ বছর পরে ফের চিনা হা’মলায় মৃ’ত্যু হল ভারতীয় সেনার। সোমবার রাতে গলওয়ান উপত্যাকায় চিন সেনার হা’ম’লায় ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই জওয়ান ‘নি’হত হয়েছেন। গতকালই দু’পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল। তার পরেই এই হাম’লা। আনন্দবাজার
ভারতীয় সেনার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলাকালীনই গতকাল রাতে সং’ঘ’র্ষ এবং মৃ’ত্যু’র ঘটনা ঘটেছে। ভারতীয় সেনার এক অফিসার এবং দুই জওয়ানের মৃ’ত্যু হয়েছে। দু’পক্ষের উঁচুতলার অফিসারেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।’’
সেনা সূত্রের খবর, কিছুক্ষণ পরেই সাংবাদিক বৈঠকে পরিস্থিতি ব্যাখ্যা করা হবে। ১৯৭৫ সালের পরে এই প্রথমবার চিনা ফৌজের হা’মলা’য় ভারতীয় সেনার মৃ’ত্যুর ঘটনা ঘটল।






