326919

এবার সিএমএইচে ভর্তি করা হলো সিলেটের এমপি মোকাব্বির খানকে

নিউজ ডেস্ক।। সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান শ্বা’সক’ষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, শুনেছি তিনি অসুস্থ, সিএমএইচে গেছেন। আমি তার সুস্থতা কামনা করছি।

সোমবার মোকাব্বির খানের এপিএস জুবের খান জানান, স্যার কয়েকদিন যাবৎ অসুস্থ বোধ করছিলেন। তিনি ঢাকায় সংসদ এলাকায় বাসায় অবস্থান করছিলেন। সোমবার শ্বা’সক’ষ্ট বাড়ায় বিকেল তিনটার দিকে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। তিনি করোনায় আক্রা’ন্ত কি-না এখনও নি’শ্চিত হওয়া যায়নি।

ad

পাঠকের মতামত