করোনায় গত ২৪ ঘন্টায় মা’রা যাওয়া ৫৩ জনের মধ্যে ৩০ জনই ঢাকার
নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৮৬২ জনের দেহে করোনাভাইরাসের সং’ক্রম’ণ শনাক্ত করা হয়েছে যা এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ। একই সময়ে প্রা’ণ’ঘা’তী ভাইরাসটিতে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন আরও ৫৩ জন। এটিও একদিনে সর্বোচ্চ মৃ’ত্যুর রেকর্ড।
এনিয়ে বাংলাদেশে করোনায় আ’ক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪ হাজার ৪৮১ জন। আর ভাইরাসটিতে আ’ক্রান্ত হয়ে প্রা’ণহানি হলো মোট ১ হাজার ২৬২ জনের।
মা’রা যাওয়া ৫৩ জনের মধ্যে ৪৭ জন পুরুষ আর ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩০ জন, চট্টগ্রামের ১৪ জন, রাজশাহীর ৪ জন, খুলনার ৩ জন, বরিশালের ১ জন এবং ময়মনসিংয়ের ১ জন। এদের মধ্যে হাসপাতালে মা’রা গেছেন ৩৪ জন এবং বাড়িতে মা’রা গেছেন ১৮ জন।
মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৮৬২ জনের দেহে করোনার সং’ক্রম’ণ পাওয়া যায়। শনাক্তের হার ২২.৪৪ শতাংশ।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন করোনা রোগী। এ নিয়ে মোট ৩৬ হাজার ২৬৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। একটানা মৃ’তের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম মৃ’ত্যু’র ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আ’ক্রা’ন্ত ও মৃ’তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।






