327054

করোনারোগীর র’ক্ত জমাট বাধা ঠেকাতে পারে টিআরভি০২৭!

ডেস্ক রিপোর্ট।। মর’ণঘা’তী করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত এক তৃতীয়াংশ রোগীর দেহে র’ক্ত জমাট বেঁধে যায়।

এই সমস্যার সমাধানে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কাজ শুরু করেছেন ইম্পিরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। পরীক্ষামূলকভাবে তারা টিআরভি০২৭ ওষুধটি নিয়ে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

বিবিসির বরাতে জানা যায়, করোনাভাইরাসের কারণে দেহে অনেক রোগের উৎপত্তি হয়। এর মধ্যে রক্ত জমাট বেঁধে যাওয়া অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটির কারণে দেহে হরমোনের অসামঞ্জস্যতার সৃষ্টি হয়। সে থেকেই নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে এসব রোগের সমাধানে বেশ কয়েকটি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে।

টিআরভি০২৭ ওষুধটি মূলত দেহে হরমোনের অসামঞ্জস্যতাকে দূর করে। সেইসঙ্গে র’ক্তের চাপ, পানি ও লবণের পরিমাণও নিয়ন্ত্রণ করতেও সক্ষম এই ওষুধ।

ইম্পিরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা এই ওষুধ নিয়ে তাদের গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। তারা বলছেন, করোনাভাইরাস প্রবেশের পর মানবদেহে থাকা এটি একটি এনজাইমের ব্যবহার করে কোষে সং’ক্রমণ ঘটায়। এই এনজাইমটি দেহের গুরুত্বপূর্ণ হরমোনগুলোকে নিয়ন্ত্রণে রাখে। যখন এতে সমস্যা হয় তখন হরমোনের অসামঞ্জস্যতা দেখা যায়। এর কারণেই করোনাভাইরাসে আ’ক্রান্ত রোগীদের দেহে রক্ত জমাট বেঁধে যায়।

বিবিসি বলছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট এসব পার্শ্ব রোগের চিকিৎসা নিয়েও বিশ্বের বিভিন্ন স্থানে একাধিক গবেষণা চলছে। গবেষকরা কার্যকর ওষুধের সন্ধানে আছে। তবে হরমোনের অসামঞ্জস্যতা বেশ জটিলতা সৃষ্টি করছে ভাইরাসে আ’ক্রান্ত’দের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে।

ইম্পিরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক ডক্টর ডেভিড ওয়েন বলেন, হরমোনের অসামঞ্জস্যতা বেশ জটিল সমস্যা তৈরি করে। এই সমস্যার কারণেই ভাইরাসটি বিভিন্ন ধরনের সং’ক্রমণ ঘটায়। কারণ আমরা দেখেছি, অনেকে এতে আ’ক্রান্ত হওয়ার পর কোনো লক্ষণই দেখায়নি। বিনা চিকিৎসায় সুস্থ হয়েছেন। আবার অনেকের এমন অবস্থা হয়েছে যে চিকিৎসাতেও কোনো সাড়া দেয়নি।

ad

পাঠকের মতামত