326766

যাদের সঙ্গে মধুর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সুশান্ত সিং রাজপুত

বিনোদন ডেস্ক : বলিউডের জপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবনে অধ্যায়ের ইতি টানা হয়ে গেল আজ। রোববার (১৪ জুন) সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে উ’দ্ধার হয়েছে তার ঝু’লন্ত মরদেহ।

ভারতীয় পুলিশের জানায়, গলায় ফাঁ’স দিয়ে ঝু’লন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। সম্ভবত তিনি আ’ত্মহ’ত্যা করেছেন।

মাত্র ৩৪ বছর বয়সে ঝরে গেলেন গুণী এই অভিনেতা। তবে তার ৪ বছরের টেলিভিশন ক্যারিয়ার ও ৭ বছরের ফিল্ম ক্যারিয়ার নিয়ে হঠাৎ উঠে আসছে অনেক প্রশ্ন। সম্পর্কের জের ধরে আ’ত্ম’হত্যা করতে পারেন বলে ধারণা করছেন তার ঘনিষ্ঠজনেরা।

জানা যায়, শুরুতে পবিত্র রিসতা দিয়ে টেলিভিশনে যাত্রা হয় সুশান্ত সিং রাজপুতের। ওই ধারাবাহিকে অঙ্কিতা লোখন্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। পবিত্র রিসতার সেট থেকেই অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত সিং রাজপুত। বেশ কয়েক বছর লিভ ইনও করেন সুশান্ত-অঙ্কিতা। কিন্তু পবিত্র রিসতার দেদার সাফল্যের পর বলিউডে পা রাখেন সুশান্ত।

এরপর বলিউডে পা রাখার পরই অঙ্কিতার সঙ্গে বি’চ্ছেদ হয়ে যায় সুশান্ত সিং রাজপুতের। শোনা যায়, ওই সময় কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিন্তু রবতা-র পর কৃতির সঙ্গেও সুশান্তের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে যায়। কৃতি শ্যাননের সঙ্গে বি’চ্ছেদের পর বেশ কিছুদিন একাই ছিলেন তিনি। কিন্তু পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথ-র সময় শোনা যায় সারা আলী খানের সঙ্গে জড়িয়ে পড়েন সুশান্ত। তবে সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।

সারার সঙ্গে বি’চ্ছেদের পর সাইফ-কন্যার প্রিয় বন্ধু রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠতা চোখে পড়ে। রিয়ার সঙ্গে বিদেশ ভ্রমণেও দেখা যায় সুশান্তকে। বেশ সংবাদও হয়। তবে রিয়া এবং তিনি বন্ধু বলে বার বার বাঙালি অভিনেত্রী দাবি করেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, বেশ কয়েকটি সূত্রের খবর, সুশান্ত নিজের বাড়ি ছেড়ে রিয়ার সঙ্গেই থাকতেন তার ফ্ল্যাটে। এমনকি, রিয়াকে বিয়ের জন্যও প্রস্তাব দেন। সুশান্তের বিয়ের প্রস্তাব রিয়া নাকচ করে দেন বলে খবর। বলিউডে পাকাপোক্ত জায়গা তৈরি করার পর তবেই তিনি সুশান্তের সঙ্গে ঘর বাঁধবেন বলে শোনা যায়। তবে সুশান্তকে এ বিষয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি।

ad

পাঠকের মতামত