ভারতের জন্য অপেক্ষা করছে ভ’য়ংকর অন্ধকার
ডেস্ক রিপোর্ট।। ভারতে কোভিড-১৯ আ’ক্রা’ন্তের সংখ্যা ৩০ কোটি হতে পারে। লাফিয়ে বাড়ছে আ’ক্রা’ন্ত ও মৃ’তের সংখ্যা। বিশ্বে কোভিড-১৯ পরিস্থিতিতে আ’ক্রান্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যকে ফেলে ভারত চতুর্থ এবং মৃ’ত্যু তালিকায় নবম স্থানে উঠে এসেছে ভারত।
গতকাল রোববার পর্যন্ত ভারতের মৃ’তের সংখ্যা দশহাজারের কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। দেশটির সমাজবিজ্ঞানী রোমিলা থাপার রোববার দ্য হিন্দুকে বলেন, বর্ণপ্রথার যেন নতুন আভির্ভাব ঘটেছে ভারতে।
ছেলে বাবা’র লা’শ দাহ করছে না। মা অসুস্থ হলে ঘর থেকে বের করে দিচ্ছে। অহরহ এমন ঘটছে। কোভিডের কারণে এরকম অসংলগ্নতা শুরু হয়ে গেছে। ভারতের জন্য অন্ধকার অপেক্ষা করছে।
গত মার্চ মাসে যেসময় ভারতে কোভিড মহামারির সং’ক্রমণ ব্যাপকভাবে ঘটেনি তখনই ‘ডিজিজ, ডিনামিক্স, ইকোনমিক্স অ্যান্ড পলিসির পরিচালক ড. রামানান লক্ষ্মীনারায়ণ বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন ,বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড মহামারিতে ভারতে আ’ক্রা’ন্ত হতে পারেন কমপক্ষে ৩০ কোটি মানুষ।
গতকাল জি নিউজকে এক সাক্ষাৎকারে আবার একই আ’শঙ্কা প্রকাশ করেন তিনি। ড. রামানান লক্ষ্মীনারায়ণ বলেন, যে হারে দ্রুত গতিতে ভারতে সংক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এতে মনে হচ্ছে সরকার দ্রুত দরকারি সব ব্যবস্থা না নিলে জুলাইয়ের প্রথম সপ্তাহের ভেতরেই বিশ্বে কোভিড ম’হামারির সব ক্যাটাগরির শীর্ষে থাকবে ভারত। কারণ এদেশে জনসংখ্যা বেশি। সং’ক্রমণও হচ্ছে বেশি। মৃ’ত্যুও হওয়ার আ’শঙ্কা বেশি।
এনডিটিভিতে গত রোববার এ সংক্রান্ত সরেজমিন প্রতিবদেনে আহমেদাবাদের মানুষ প্রতিক্রিয়ায় বলেন, তারা প্রতিদিনই মৃ’ত্যুর অপেক্ষা করছেন।






