জুলাইয়ে ভারতে কোভিড রোগী ১০ লাখ হবে!
নিউজ ডেস্ক।। গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম কোভিড শনাক্ত হওয়ার পর এ সংখ্যা ১ লাখে পৌঁছাতে ১’শ দিন (১৮ মে) লাগে। ২ লাখে পৌঁছাতে সময় লাগে ১৫ দিন। বর্তমানে এ সংখ্যা ৩ লাখ ৩২ হাজার যে হারে ছাড়িয়ে গেছে তা অব্যাহত থাকলে জুলাইয়ের শেষ নাগাদ তা ৮ থেকে ১০ লাখে পৌঁছাবে। ইন্ডিয়া টুডে
ভারতীয় বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের গাণিতিক মডেল ব্যবহার করে নিশ্চিত হয়েছেন জুলাইয়ের শেষে দিল্লিতেই কোভিড আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যাবে। গত শনিবার ১২ হাজার ২৩ জন কোভিডে আ’ক্রান্ত হন। সর্বাধিক আ’ক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে, সেখানে আ’ক্রান্ত রয়েছে ১ লাখ ৭ হাজার ৯৫৮ জন। কোভিডে মৃ’ত্যু’র সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার ৫২০ জন।
তবে ভারতে কোভিডে আ’ক্রান্ত হওয়ার পর পুনরুদ্ধারের হার ৫১.০৭ শতাংশ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১,৬৯,৭৯৮ জন মানুষ কোভিড চিকিৎসার পর সুস্থ হয়েছেন।
কোভিডের আগে ফিচ রেটিং পূর্বাভাস দিয়েছিল ভারতের অর্থনীতি এবছর সাড়ে ৯ শতাংশ বৃদ্ধি পাবে। কোভিড প্রাদুর্ভাবের পর ফিচ রেটিং বলছে দেশটির অর্থনীতি এবার ৫ শতাংশ সঙ্কুচিত হবে। বিশ^ব্যাংক বলছে ভারতের জিডিপি ৩.২ শতাংশ সঙ্কুচিত হলেও তা ৩.১ শতাংশে স্থির থাকবে। আরটি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড সহায়তা প্রকল্প হিসেবে ২০ লাখ কোটি রুপির বিশেষ সহায়তা ঘোষণা করেছেন কিন্তু পরিস্থিতি এ প্রকল্প বাস্তবায়নকে কঠিন এক চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া






