একদিনে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শ’নাক্ত ৯০ হাজার ছাড়াল
নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ আ’ক্রান্ত রোগীর শনাক্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯ জন, মৃ’ত্যু হয়েছে আরও ৩৮ জনের।
আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
এর আগে রোববার করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছিল ৩ হাজার ১৪১ জন, মা’রা যায় ৪৪ জন। আগের দিন শনিবার আ’ক্রান্ত হয়েছিল ২ হাজার ৮৫৬ জন, মা’রা যায় ৪৪ জন। তার আগের দিন শুক্রবার করোনায় আ’ক্রান্ত হয় ৩ হাজার ৪৭১ জন, মৃ’ত্যু হয় ৪৬ জনের।
বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।






