বাবার মৃ’ত্যুর খবর শুনে ছেলের মৃ’ত্যু
নিউজ ডেস্ক।। নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে বাবার মৃ’ত্যু’র খবর শুনে ছেলে ইব্রাহীম খলিল দিদার (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মা’রা গেছেন।
সোমবার বাবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর জুবিলি ইউয়িনের ৩নং ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম’রদেহ দাফনের প্রস্তুতি চলছে।
নি’হত সুবেদার চর জুবিলী এলাকার মৃ’ত তোফায়েল আহমেদ এর ছেলে।
জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর জুবিলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাজী বাড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বিজিবির (অবসরপ্রাপ্ত) সুবেদার আবুল হোসেন (৭০) মা’রা যান।
পরে পিতার এ মৃ’ত্যুর খবর শুনে বাড়িতে এসে বাবার ম’রদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন নি’হতের ছেলে দিদার।
পরে তার স্বজনেরা তাকে অসুস্থ অবস্থায় চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।




