ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ তিন জনের হিসাব স্থাগিত
নিউজ ডেস্ক।। দি ফারমার্স ব্যাংকের অর্থ আ’ত্মসাতসহ নানা কে’লেঙ্কারির সঙ্গে জড়িত ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, সাবেক এমডি এ কে এম শামীম এবং ব্যাংকের আইটি বিভাগের প্রধান মো. শাহ আজমের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক তাদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, মাহবুবুল হক চিশতীর সঙ্গে লেনদেনের জড়িত থাকায় তার স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, মেয়ে রিমি চিশতী ও তাই ভাই মাজেদুল হক চিশতীর হিসাবও স্থগিত করা হবে।
গতবছর জানুয়ারি মাসে ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে পদ্ম ব্যাংক করা হয়। দি ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হয়ে মাহবুবুল হক চিশতী কয়েক হাজার কোটি টাকার অ’নিয়’মের অ’ভিযোগ রয়েছে।
এদিকে ঋণ কে’লেঙ্কারির মাধ্যমে তার বিরুদ্ধে এ পর্যন্ত ৯টি মামলা করেছে দুদক। পরিবারের সদস্যসহ মোট মা’মলা ১২টি। এসব ঋণ কে’লেঙ্কারির অর্থ ফেরত পেতে বাবুল চিশতীর স্থাবর-অস্থাবর ও ব্যাংক হিসাবে থাকা এফডিআরের অর্থ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, বাবুল চিশতীর ভাই মাজেদুল হক চিশতীর মালিকানাধীন নাম সর্বস্ব প্রতিষ্ঠান ওয়েল টেক্স। মাজেদুল হক এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ফারমার্স ব্যাংকের গুলশান শাখার নামে ওয়েল টেক্সের ঋণ রয়েছে। ওয়েল টেক্সের কর্মচারী আব্দুল ওয়াদুদ ওরফে কামরুলকে কাগজ কলমে মালিক দেখানো হয় মেসার্স সাবাবা অ্যাপারেলসের। সাবাবা অ্যাপারেলসের নামে ব্যাক টু ব্যাক এলসি, ডিমান্ড লোন দেয়া হয় ১৫ কোটি ২৬ লাখ ৭৭ হাজার টাকা। উৎস: আমাদেরসময়.কম।






