326726

২৪ ঘণ্টার মধ্যে ২ ওয়েব সিরিজের আ’পত্তিক’র দৃশ্য সরাতে আ’ইনি নোটিশ

বিনোদন ডেস্ক।। ওয়েব সিরিজে আ’পত্তিক’র দৃশ্য থাকায় ২৪ ঘণ্টা সময় দিয়ে তা সরানোর নোটিশ দিয়েছেন তানভীর আহমেদ নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দুটি হলো আগস্ট ১৪ ও বুমেরাং।

আজ রোববার সুপ্রিম কোর্টের এই আইনজীবী ‘আ’পত্তিক’র’ দৃশ্য সরিয়ে ফেলতে ২৪ ঘণ্টার সময় দিয়ে সংশ্লিষ্টদের আ’ইনি নোটিশটি পাঠান।

তথ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান ও পরিচালক, পুলিশের আইজি এবং সিআইডি’র সাইবার পুলিশ ব্যুরোর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ডিআইজি’র ইমেইলে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, উপযুক্ত পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ না থাকায় সম্প্রতি বাংলাদেশে ভিডিও প্রোভাইডারদের অন্যতম প্ল্যাটফর্ম বিঞ্জ এবং ইউটিউবে ওয়েব সিরিজ বুমেরাং এবং আগস্ট ১৪ তে আপত্তিকর দৃশ্য দেখা গেছে।

তাই এসব ভিডিও প’র্নোগ্রা’ফি নিয়ন্ত্রণ আ’ইন, ২০১২ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮ এর স্পষ্ট ল’ঙ্ঘ’ন, যা আমাদের দেশের সংস্কৃতি ও সামাজিক নি’য়মশৃ’ঙ্খলা’র জন্যও হু’মকিস্বরূপ। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সিনেমা-ওয়েব সিরিজের আ’পত্তিক’র ভিডিও বন্ধ করতে এবং তা সরিয়ে ফেলতে বলা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে নোটিশ গ্রহীতাদের জবাব জানাতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে যথাযথ আ’ইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

ad

পাঠকের মতামত