326686

শতাধিক মদের বোতল-সহ পুলিশের হাতে ধরা পড়লেন অভিনেত্রী!

নিউজ ডেস্ক।। ভারতে লকডাউন হালকা হলেও, কড়া নিয়মে বেঁধে ফেলা হয়েছে মানুষকে ৷ ঠিক এরই মাঝে পুলিশের কড়া নজরের খপ্পরে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রামিয়া কৃষ্ণণ ৷

চেন্নাইয়ের শহরের ভেতরে গাড়ি চলাচলের ওপর কড়া নজর রয়েছে পুলিশের ৷ কোন গাড়ি কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে নজর রয়েছে সবদিকে৷ চলছে তল্লাশিও৷ সে তল্লাশিতেই ১০৪ টি মদের বোতল সহ পুলিশের হাতে ধরা পড়লেন অভিনেত্রী ও তার বোন ৷

মামল্লুরম থেকে বোনকে নিয়ে চেন্নাইতে যাচ্ছিলেন রামিয়া। চেঙ্কালপেট চেকপোস্টে তাদের গাড়ি আটকানো হলে সেখান থেকে ৯৬ বোতল বিয়ার এবং ৮টি ওয়াইনের বোতল উদ্ধার করা হয়।

এরপরই রামিয়া কৃষ্ণণকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। পরে অবশ্য জরিমানা দিয়ে ছাড়া পান অভিনেত্রী। পুলিশ অভিনেত্রীর গাড়ির চালককেও আটক করেছিল। তাকে জামিন মুক্ত করেন রামিয়া।

তবে গাড়িতে যে মদের বোতল ভর্তি করে আনা হচ্ছিল, অভিনেত্রী সে কথা জানতেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ad

পাঠকের মতামত