326619

যুবককে নি’যার্তন করে ইয়াবা দিয়ে ফাঁ’সানোর চেষ্টায় গ্রে’ফতার

নিউজ ডেস্ক।। মা’দক বিক্রি করার প্রস্তাবে রাজি না হওয়ায় নুরুজ্জামান নামের এক যুবককে তুলে নিয়ে নিজ বাড়ির একটি রুমে আ’টকে রেখে নি’র্মমভাবে নি’র্যাতন ও ইয়াবা দিয়ে ফাঁ’সানোর চেষ্টা মাম’লায় মনসুর নামের একজনকে পুলিশ গ্রে’ফতার করেছে।

শনিরার (১৩ জুন) দুপুরে তাকে ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী বাজার এলাকা থেকে গ্রে’ফতার করে পুলিশ।

আ’টক মনসুর হেলাল ওই এলাকার পেয়ার বকসির ছেলে। গ্রে’ফতার হওয়া ওই যুবক লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের ছোট ভাই।

মনসুর হেলাল মা’দক ও হুন্ডি ব্যবসা করে বিপুল পরিমাণে অর্থবিত্তের মালিক হয়েছেন এমন অভি’যোগ ওই এলাকার মানুষের।

এদিকে মনসুরের মা’দক পরিবহন ও ব্যাবসার কাজের প্রস্তাব প্রত্যাখ্যান করলে উল্টো নির্যা’তনের শিকার নুরুজ্জামানকে ভারতীয় কয়েকটি ফেনসিডিল দিয়ে মা’মলার ভয় ও বিভিন্ন ধরনের হুম’কি দিয়ে আসছিল। এরই মধ্যে গত ১৬ মে বিকেলে স্থানীয় জাওরানী বাজার থেকে নুরুজ্জামান নামের ওই যুবককে ফিল্মি স্টাইলে তুলে বাড়িতে নিয়ে রুমে আ’টক করে নি’র্মমভাবে নি’র্যাতন চালানো হয়। চেষ্টা করা হয় ইয়াবা দিয়ে ফাঁ’সানোর।

মহির উদ্দিন চেয়ারম্যানের ছোট ভাই মনসুর হেলাল ও ছেলে জাহাঙ্গীর হোসেন নৈতৃত্বে চালানো হয় নি’র্যাতন এমন দাবি নুরুজ্জামানের।

হাতীবান্ধা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে নুরুজ্জামানে জাওরানী বাজার থেকে তুলে নিয়ে যায় চেয়ারম্যানের ছোট ভাই মনজুর হেলাল ও ছেলে জাহাঙ্গীরসহ কয়েকজন। তাকে চেয়ারম্যানের বাড়িতে একটি রুমে আ’টকে রেখে নি’যার্তন করা হয়। পরে তাকে ইয়াবা দিয়ে ফাঁ’সানোর চেষ্টাও করেন তারা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে আ’টক নুরুজ্জামানকে উ’দ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

পরে ওই যুবক নিযা’র্তনের ঘটনায় ইয়াবা দিয়ে ফাঁ’সানোর চেষ্টায় মা’মলা দায়ের করেন হাতীবান্ধা থানায়। পুলিশ ওই মামলায় মনসুর হেলালকে শনিবার বিকেলে ভেলাগুড়ী বাজার থেকে গ্রে’ফতার করেন।

হাতীবান্ধা থানার ওসি (ত’দন্ত) নাজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আ’টক মনসুর হেলালকে আ’দালতের মাধ্যমে জেল হা’জতে প্রেরণ করা হয়েছে। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত