326644

টাকার মাধ্যমে ছড়াতে পারে বি’পজ্জনক ব্যাকটেরিয়া, কোভিড-১৯ এ সংক্রামিত হওয়ার আ’শঙ্কা

নিউজ ডেস্ক।। টাকার মাধ্যমে সং’ক্রামক রোগ বিস্তারের ঝুঁ’কি নিয়ে বহু গবেষণা হয়েছে বিশ্বজুড়ে। এমনকি দেশীয় একদল গবেষক গত বছর জানিয়েছিলেন, বাংলাদেশের বাজারে প্রচলিত কাগুজে নোটে পাওয়া গেছে বিপদজনক ব্যাকটেরিয়ার উপস্থিতি।

সম্প্রতি কোভিড-১৯ সং’কটে আবারো আলোচনা, কাগুজে নোটের সম্ভাব্য বিপদ নিয়ে। চীনা গবেষকদের মতে করোনাভাইরাসের জীবাণু টাকার উপর টিকে থাকতে পারে কয়েকদিন পর্যন্ত। ফলে হাতবদলের মাধ্যমেই আ’শঙ্কা থেকে যায় সং’ক্রমণের। আর এই আ’তঙ্কে চিন্তিত নাগরিকরা চাইলেন অনলাইনভিত্তিক লেনদেনের বিস্তার।

বাংলাদেশেও কোভিড-১৯ এর ঝুঁ’কি এড়াতে নগদ টাকায় লেনদেনে অনাগ্রহ বাড়ছে গ্রাহকদের। যদিও সর্বস্তরে অনলাইন বা কার্ডভিত্তিক লেনদেনে আর্থিক খাতের পাশাপাশি এখনও প্রস্তুত নয় দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোও।

সংকটকালীন অভিজ্ঞতা কাজে লাগিয়ে, এ ব্যাপারে এখনই ভবিষ্যৎ পরিকল্পনার আহ্বান সেবাদাতাদের। অন্যদিকে, শুধু স্বাস্থ্য সুরক্ষা নয়, বরং রাজস্ব আয় বৃদ্ধিতেও কাগুজে নোটে লেনদেন কমানোর পক্ষে অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেন, যেহেতু টাকায় ভাইরাসটা ছড়াতে পারে তাই অনলাইনের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা করা হলে কিছুটা হলেও এই ভাইরাসের সক্রমণ কমিয়ে আনা যাবে। তবে এক্ষেত্রে অবকাঠামোগত কিছু সমস্যা আছে। অনলাইনের মূল্য কিছুটা সমস্যা হয়ে দাঁড়ায়।

এদিকে, কোভিড-১৯ বিস্তার রোধে দক্ষিণ কোরিয়ায় গত ৬ মার্চ থেকে ১৪ দিন কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল ব্যাংক নোট। বেশ কয়েকটি দেশে ঘটেছে কাগুজে নোট পুড়িয়ে ফেলার মতো ঘটনাও।

ad

পাঠকের মতামত