করোনা: ব্রাজিলে আরো ১ লাখ মৃ’ত্যুর শঙ্কা
নিউজ ডেস্ক।। ম’হামারি করোনায় প্রা’ণহা’নির সংখ্যায় যুক্তরাজ্যকেও ছাড়িয়ে গেল ব্রাজিল। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মা’রা গেছেন আরও ৮৪৩ জন। ফলে দেশটিতে মোট মৃ’তে’র সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৯০১ জন।
মৃ’ত্যু’র হিসাবে বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তাদের চেয়ে একমাত্র যুক্তরাষ্ট্রেই বেশি মানুষ মা’রা গেছেন।
গত সপ্তাহেই ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকরা সতর্ক করেছেন, আগামী আগস্ট মাসের আগেই ব্রাজিলে আরও এক লাখ মানুষ মা’রা যেতে পারেন। অর্থাৎ মৃ’ত্যু’তে তারা যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাওয়ার শ’ঙ্কায় রয়েছে।
ব্রাজিলে অনেক দেশের তুলনায় করোনা সং’ক্রম’ণ শুরু হয়েছিল বেশ পরে। সেখানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি। কিন্তু এরপর থেকেই হু হু করে বাড়তে থাকে আ’ক্রা’ন্তের সংখ্যা। ইতোমধ্যেই দেশটিতে ৮ লাখ ২৮ হাজারের বেশি মানুষ করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন।
যুক্তরাজ্যে সরকারি হিসাবে করোনায় মা’রা গেছেন ৪১ হাজার ৪৮১ জন। তবে সন্দেহজনক মৃ’ত্যুগু’লো যোগ করলে এই সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। যদিও, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মৃ’ত্যু’র প্রকৃত সংখ্যা অনেক কম দেখানো হচ্ছে বলে মত বিশ্লেষকদের।
ব্রাজিলে দ্রুত সং’ক্র’মণ বৃদ্ধির জন্য দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর খামখেয়ালিপনাকেই দায়ী করেছেন অনেকে। ম’হামা’রি শুরুর দিকে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো তিনিও করোনা ম’হামা’রিকে মিডিয়ার তৈরি ‘আ’তঙ্ক’ এবং প্রা’ণঘা’তী অসুখটিকে ‘সামান্য ঠাণ্ডা-জ্বর’ বলে মন্তব্য করেছিলেন।
সেই সময় দেশটিতে করোনায় প্রা’ণহা’নি ছিল মাত্র এক হাজারের মতো। কিন্তু এর ভ’য়াব’হতা অনুভব না করে কোনও শক্ত পদক্ষেপ না নেয়ায় প্রা’ণ গেল আরও ৪০ হাজার মানুষের। মৃ’ত্যু’র এই মিছিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও আন্দাজ করা কঠিন। উৎস : দ্য গার্ডিয়ান।






