326502

ইউক্রেনের ফার্স্টলেডি করোনায় আ’ক্রান্ত

নিউজ ডেস্ক।। নোভেল করোনাভাইরাসে কোভিড-১৯) আ’ক্রান্ত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কির স্ত্রী ওলেনা জেলিনস্ক। শুক্রবার তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে ফেসবুকে পোস্টে জানিয়েছেন ওলেনা জেলিনস্কা।

ওলেনা জেলিনস্কা তার পোস্টে লিখেছেন, ‘আজ আমি করোনাভাইরাস শনাক্ত পরীক্ষার পজিটিভ রিপোর্ট পেয়েছি। অপ্রত্যাশিত সংবাদ। আমি ও আমার পরিবার মাস্ক, গ্লোভস ও সর্বনিম্ন যোগাযোগ বজায় রাখার নিয়ম বিশেষ বিবেচনা করছি।’

ফার্স্টলেডি জানান, তিনি ভালো অনুভব করছেন এবং হাসপাতালে ভর্তি হননি। তবে স্বামী ও সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকছেন।

চীনের উহান থেকে শুরু করে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সারাবিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। ইউক্রেনে এ পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষ আ’ক্রান্ত হয়েছে। মা’রা গেছে ৮০০ জনের বেশি।

ad

পাঠকের মতামত