326490

ভারতে করোনা বি’পর্য’য়, আ’ক্রান্ত ছাড়াল ৩ লাখ

ডেস্ক রিপোর্ট।। লকডাউন শিথিল করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের। লকডাউন তোলার পর থেকেই অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে ভারতে করোনার সং’ক্র’মণ। প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে আ’ক্রা’ন্তের সংখ্যা।

দেশটিতে আ’ক্রা’ন্তের সংখ্যা ইতিমধ্যে ৩ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আ’ক্রা’ন্ত হয়েছে ১১ হাজার ৭৭৫ জন। ফলে, ভারতে মোট করোনায় আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৩৬০ জন।

বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ করোনায় আ’ক্রা’ন্ত দেশ এখন ভারত। তালিকায় তাদের ওপর রয়েছে শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া। তবে এশিয়ার মধ্যে আ’ক্রা’ন্তের সংখ্যায় তো বটেই, মৃ’ত্যু’তেও সবার শীর্ষে ভারত।

দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ হাজার ৮৮৬ জন করোনায় মা’রা গেছেন। এছাড়াও দেশটিতে করোনা রোগীদের মধ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৪৯ শতাংশ। অর্থাৎ, সেখানকার প্রায় অর্ধেক রোগীই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

ভারতে করোনা সং’ক্রম’ণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই একটি রাজ্যেই আ’ক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ১৪১ জন। দ্বিতীয় তামিলনাড়ু।

সেখানে মোট আ’ক্রা’ন্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন। তৃতীয় দিল্লিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬৮৭ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে।

ad

পাঠকের মতামত