দুবাই থেকে দেশে ফিরলেন ৩৯১ বাংলাদেশি
নিইজ ডেস্ক।। মহামারি করোনা ভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ৩৯১ বাংলাদেশি আজ শনিবার (১৩ জুন) ভোরে দেশে ফিরেছেন।
বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ওই ৩৯১ বাংলাদেশি দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিষয়টি গণমাধ্যমকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, দেশে ফেরা বাংলাদেশিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও শরীরেই করোনা সং’ক্রমণ নেই। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
বিশ্বব্যাপী করোনা সং’ক্রমণের পর লকডাউনের কারণে আকাশে পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আ’টকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।




