326453

ঠাকুরগাঁওয়ে দুই শিশুকে ম’ধ্যযুগীয় কায়দায় নি’র্যাত’ন

নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ে চু’রি’র অ’পবাদ নিয়ে দুই শিশুকে মধ্যযুগীয় কা’য়দায় নি’র্যাতন করার অ’ভিযোগ উঠেছে ইউপি সদস্য ও তার সহযোগীদের বি’রুদ্ধে।

ঘটনাটি জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে। এ ঘটনায় গত শুক্রবার (৫ জুন) পীরগঞ্জ থানায় একটি মা’মলা দায়ের করেছে নি’র্যাতনের শিকার সরিফা খাতুন।

মা’মলা’য় সেনগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম, মোতালেব আলীসহ আরও ৭ জনকে আ’সা’মি করা হয়।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মোতালেব আলী তারই প্রতিবেশি গৃহবধূ সরিফা খাতুনকে কু-প্র’স্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না দেওয়ায় চু’রির অ’পবাদ দিয়ে গত ২২ মে স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম, মোতালেব আলীসহ আর ৭ জন মিলে গৃহবধূর ছেলে শিশু সুমন ও তার ভাতিজা কমিরুল ইসলাম আ’টক করে। এরপর তারা একটি শালিস বৈঠকের আয়োজন করে। শালিস বৈঠকে হাত-পা বেঁধে ম’ধ্যযুগীয় কায়গায় ওই দুই শিশুকে মা’রপিট করে ইউপি সদস্যসহ তার সহযোগিরা এবং মা’রপিটের সেই চিত্র ক্যামেরায় ধারণ করে। পরে ভিডিও চিত্র গৃহবধূ সরিফা খাতুনকে দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ইউপি সদস্য ও তার সহযোগিরা মিলে গৃহবধূকেও মা’রপিট ও শ্লী’লতাহানীর চেষ্টা করে। পরে গৃহবধূর বাড়ি থেকে একটি গরু নিয়ে যায় তারা।

মা’মলা দায়েরে ৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রে’ফতার করতে পারেনি। এ ঘটনার সঙ্গে অ’ভিযুক্তদের দ্রুত গ্রে’ফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, মা’মলাটি আমরা ত’দন্ত করছি এবং মা’মলার আ’সামিদের গ্রে’ফতারের চেষ্টা করছি। উৎস ইত্তেফাক

ad

পাঠকের মতামত