326550

আবার চীনে কোভিড-১৯ ভ’য়ংক’র রুপে সং’ক্রমণের শঙ্কা

ডেস্ক রিপোর্ট।। শুক্রবার চীনে আরও ১৯ জনের কোভিড-১৯ আ’ক্রা’ন্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে দেশটির সরকারের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিজেদের দেশের অভ্যন্তরের নাগরিকদের মধ্যে আ’ক্রা’ন্ত হয়েছেন ছয়জন, তারা রাজধানী বেইজিংয়ের বাসিন্দা।

আলজাজিরা জানায়, চীনে দ্বিতীয় ধাপে এ মহামারী শুরু হওয়ার আশংকা করছেন সেদেশের ভাইরোলজিস্টরা। কারণ বেইজিং ও মন্টাকিতে আবার চীনা নাগরিকরা নতুন করে সং’ক্রমিত হচ্ছেন। সেই সংখ্যাও কম নয়। প্রতিদিন গড়ে ৬ জন আ’ক্রা’ন্ত হচ্ছেন। কিন্তু চীনা গণমাধ্যম স্বীকার করছে না।

গত কয়েক মাস ধরে চীনে যাদের মধ্যে কোভিড-১৯ সং’ক্রমণ ধরা পড়ছে এসব নাগরিকদের বেশির ভাগই বিদেশ থেকে ফেরা।

নতুন সং’ক্রম’ণের ঘটনায় প্রাইমারি স্কুলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দিতে আরও আর সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। দলবদ্ধ হয়ে সব ধরনের খেলাধুলা ও খাবার আয়োজন নি’ষিদ্ধ করা হয়েছে।

সং’ক্রমণের ঘটনা ঘটেছে এমন দুটি মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কেট এলাকায় টহলরত অনেক পুলিশের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকেরাও।

ad

পাঠকের মতামত