মোবাইলে অপ্রয়োজনীয় কথা হয় তাই শুল্ক বৃদ্ধি করা হয়েছে : এনবিআর চেয়ারম্যান
নিউজ ডেস্ক।। মোবাইল ফোনের কলরেট বৃদ্ধি করার বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহম্মদ রহমাতুল মুনিম বলেন, মোবাইলে কলরেট অনেক কম। তাই ৫ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে।
তাছাড়া অনেকে মোবাইলে অপ্রয়োজনীয় কথা বলেন। কথা বলতে বলতে রেলের নীচে পড়েও মৃত্যু হচ্ছে। তবে এটা প্রধান কথা না। আসল কথা হলো কলরেট কম।
প্রতি ১০০ টাকা মোবাইল রিচার্জে সরকার বর্তমানে ২২ টাকা শুল্ক পায়। ৫ শতাংশ বৃদ্ধির ফলে এখন ২৫ টাকা কাটা যাবে। উৎস: আমাদেরসময়.কম।




