326362

২৪ ঘণ্টায় আবারও বিশ্বে করোনার রেকর্ড সংক্রমণ

ডেস্ক রিপোর্ট।।  গত ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সং’ক্রমণ দেখল বিশ্ব। নতুন করে ভাইরাসটিতে আ’ক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। মোট আ’ক্রান্ত পৌনে এক কোটির বেশি।

বৃহস্পতিবার আরও প্রায় পাঁচ হাজার প্রা’ণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃ’তের সংখ্যা এখন সোয়া ৪ লাখের কাছাকাছি।
এদিকে, ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃ’ত্যু দেখেছে ব্রাজিল। প্রা’ণ গেছে সাড়ে ১২শ’র বেশি মানুষের; বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দেশটিতে মৃ’ত্যু ছাড়িয়েছে ৪০ হাজার। আর ৯শ’ প্রা’ণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে; মোট মৃ’ত্যু ১ লাখ ১৬ হাজারের বেশি। আ’ক্রান্ত প্রায় ২১ লাখ।

সাত শতাধিক মৃ’ত্যুতে প্রা’ণহানি ১৫ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আ’ক্রান্ত সোয়া লাখের বেশি। পেরু, রাশিয়া, চিলিতে ঊর্ধ্বমুখী হচ্ছে নতুন সং’ক্রমণ ও মৃ’ত্যুর গ্রাফ; নিম্নমুখী হয়েছে যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে। সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৩৮ লাখ মানুষ।

ad

পাঠকের মতামত