326428

মোবাইল কল ও ডেটার শুল্ক বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তারানা হালিম

নিউজ ডেস্ক।। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, টেলিকম সার্ভিসকে করোনাকালীন সময়ে অপরিহার্য সেবা বলা হলো। আবার ১০০ টাকা রিচার্জ করলে আগের ২১ টাকার বদলে এখন কেন ২৫ টাকা করা হলো, বুঝলাম না।

শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, করোনার সময় সামজিক দূরত্ব বজায় রাখতে মোবাইলে কথা বলা, ভিডিও কল, ও অনলাইনে কাজ করা অত্যন্ত কার্যকর। তেমনি মানসিক সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন দেশ ইন্টারনেটের মাধ্যমে কাজের সাথে, স্বজনদের সাথে সংযুক্ত থাকতে উৎসাহিত করছে জনগণকে।

তিনি বলেন, আমি প্রতিমন্ত্রী থাকাকালীন কলরেট বৃদ্ধিসহ গ্রাহকদের ওপর চাপ পড়ে, এমন কোনো কিছুর সাথে একমত হইনি। কারণ মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির জন্য ভয়েস ও ডাটা এবং ইন্টারনেট ব্যবহারে মানুষকে আরো উৎসাহিত করার পূর্বশর্ত সাশ্রয়ী মূল্য। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য।

বিষয়টি বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করতে তিনি মন্ত্রী মোস্তাফা জব্বারের প্রতি অনুরোধ জানান।

ad

পাঠকের মতামত