ভাইরাসজনিত পুরনো অসুখে যারা ভুগেছেন তাদের কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা বেশি থাকে
স্বাস্থ্য ডেস্ক।। এ তথ্য সিঙ্গাপুরের ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের ইমিউনোলজিস্ট প্রফেসর আন্তোনিও বার্তোলেত্তির নেতৃত্বে পরিচালিত এক গবেষণার। সিএনএন ও ডেইলি মেইল
গবেষণায় জানানো হয়, ঠাণ্ডা জনিত অসুখের ৩০ শতাংশের পেছনেই কোভিড-১৯ এর ভূমিকা রয়েছে বলে ধরা হয়। তবে তাদের মধ্যে কতগুলো বেটাকরোনাভাইরাস প্রকৃতির তা এখনও নিশ্চিত নয়।
গবেষকরা দেখতে পেয়েছেন, একই জাতীয় ভাইরাস সংক্রমণের কারণে অনেক বছর আগে থেকেই মানবদেহে মেমোরি টি-সেলের (একধরনের শ্বেত রক্তকণিকা) মাধ্যমে রোগপ্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে। এমনকি সার্স, মার্স বা সার্স-কভ-২ আক্রান্ত না হলেও কিছু মানুষের শরীরে এ ধরনের প্রতিরোধ ক্ষমতার প্রমাণ পেয়েছেন গবেষকরা।
গবেষকরা জানান, ২০০৩ সালের সার্স মহামারির সময় যারা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন তাদের মধ্যে অনেকেরই কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে।




