326247

ভারতে মৃ’ত্যু ও আ’ক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশ ভারতে একদিনে প্রা’ণঘা’তী করোনাভাইরাসে সং’ক্রমণ এবং মৃ’ত্যু’র রেকর্ড হয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন অন্তত ৩৫৭ জন এবং সং’ক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৯৬ জন। যা এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার এই দেশটিতে একদিনে করোনায় সং’ক্রমণ এবং মৃ’ত্যুর সর্বোচ্চ রেকর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ নিয়ে ভারতে করোনায় আ’ক্রা’ন্তের সংখ্যা ২ লাখ ৮০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। দেশটিতে টানা গত ৯ দিন ধরে ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিশ্বে করোনায় আ’ক্রা’ন্তের সংখ্যা ভারতের অবস্থান এখন পঞ্চম।

দেশটির সরকার বলছে, মহামা’রি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারতে ৫০ লাখের বেশি মানুষের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। বুধবার একদিনে রেকর্ড ১ লাখ ৫১ হাজার ৮০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনায় মা’রা গেছেন ৮ হাজার ১০২ জন। তবে মৃ’তদের অধিকাংশই দেশটির পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র প্রদেশের বাসিন্দা। মহারাষ্ট্রে করোনায় মা’রা গেছেন ৩ হাজার ৪৮৩ জন। দেশটিতে করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মহারাষ্ট্রের মুম্বাই।

বুধবার করোনা আ’ক্রা’ন্তের সংখ্যায় এই ভাইরাসটির উৎস চীনের হুবেই প্রদেশের উহানকে ছাড়িয়ে গেছে মহারাষ্ট্র। ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৫৪ জন নিয়ে এই রাজ্যে করোনা আ’ক্রা’ন্ত পেরিয়েছে ৯৪ হাজার। এরমধ্যে মুম্বাইয়ে করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন ৫২ হাজার ৬৬৭ এবং মা’রা গেছেন ১ হাজার ৮৫৭ জন।

এই রাজ্যে করোনাভাইরাসের কমিউনিটি সং’ক্রম’ণ শুরু হয়েছে বলে বিশেষজ্ঞরা দাবি করলেও মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন সরকার তা অস্বীকার করেছে।

ভারতে তৃতীয় সর্বোচ্চ করোনা সং’ক্রমি’ত রোগী শনাক্ত হয়েছে রাজধানী নয়াদিল্লিতে। দেশটির কেন্দ্রীয় সরকারের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, দিল্লিতেও এই ভাইরাসটির কমিউনিটি সং’ক্রমণ শুরু হয়নি।

ভারতে করোনায় আ’ক্রা’ন্ত ২ লাখ ৮০ হাজারের কাছাকাছি পৌঁছালেও ইতোমধ্যে দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন প্রায় অর্ধেক রোগী। এখন পর্যন্ত দেশটিতে আ’ক্রান্ত’দের মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশ করোনার লাগাম টানতে লকডাউন ও অন্যান্য বিধি-নি’ষেধ আরোপ করলেও বর্তমানে তা তুলে নিতে শুরু করেছে। এরমধ্যে প্রা’ণঘা’তী এই ভাইরাসে আ’ক্রা’ন্তের সংখ্যা ৭৪ লাখ ছাড়িয়েছে এবং মা’রা গেছেন ৪ লাখ ১৯ হাজারের বেশি মানুষ।

ad

পাঠকের মতামত